দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান এফসিএ । একটি নাম, একটি প্রতিষ্ঠান, আর তার চেয়েও বড় পরিচয় একজন মানবিক মানুষ। তিনি শুধু একজন সফল শিল্প উদ্যোক্তাই নন, বরং দানশীলতা, আদর্শিক জীবনচর্চা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের পদ্মা পাড়ের বাসিন্দা মো. খবির উদ্দিন খান। খবির উদ্দিন খানের ১৭ জন ছেলে মেয়ের মধ্যে ১৫তম সন্তান মুহাম্মদ আইয়ুব খান। চার্টার্ড একাউন্টেন্ট থেকে প্রথমে ছোট একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সততা, মেধা আর পরিশ্রমের মাধ্যমে পৌছেছেন সফলতার স্বর্ন শিখরে। তার নিজ জেলার ভয়াল পদ্মা নদীর ভাঙনে বিধ্বস্ত এই জনপদের মানুষ আজও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ঠিক সেই মানুষগুলোর পাশে বটগাছের ছায়ার মতো নির্ভরতার নাম হয়ে দাঁড়িয়েছেন তিনি।
ছয় ভাইয়ের সংসারে এক চুলায় রান্না, এক হাড়িতে ভাত। জীবনের দীর্ঘ পথে কখনো দেখা দেয়নি মনোমালিন্য কিংবা বিভাজন। ভ্রাতৃত্বের অনন্য এই বন্ধনই গড়ে তুলেছে শক্ত ভিতের ডেবোনেয়ার গ্রুপ। প্রতিটি ভাই গ্রুপের একটি করে ইউনিট দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠেছে আজকের এই বৃহৎ শিল্প সাম্রাজ্য।
বর্তমানে ডেবোনেয়ার গ্রুপের অধীনে গার্মেন্টসসহ প্রায় ১৮ টি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে সরাসরি কর্মরত রয়েছেন ২৫ হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এত বিপুল কর্মসংস্থান সৃষ্টি করে তিনি গড়েছেন এক অনন্য নজির,যা শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং জাতীয় অর্থনীতিতে বড় অবদান।
হরিরামপুর উপজেলার চরাঞ্চলে যেখানে নদীভাঙন মানুষের স্বপ্ন বারবার গ্রাস করেছে। সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে কখনো পিছপা হননি মুহাম্মদ আইয়ুব খান। নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। অসংখ্য দরিদ্র পরিবার তার সহায়তায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
শুধু হরিরামপুর নয়, সমগ্র মানিকগঞ্জ জেলা ও দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকান্ডে তার সহযোগিতা সর্বজনবিদিত। চিকিৎসা, বিয়ে, জানাজা, শিক্ষা সহায়তা কিংবা দুর্যোগ, যে কোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসেন নীরবে, প্রচারের বাইরে।
তিনি কোনো রাজনীতিবিদ নন, নন কোনো জনপ্রতিনিধি। তবুও স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের কাছেও তিনি একটি বটগাছের মতো নির্ভরতার প্রতীক। মানুষের আস্থা ও ভালোবাসাই তার প্রকৃত পরিচয়।
মুহাম্মদ আইয়ুব খানের লক্ষ্য শুধু ব্যবসা করে অঢেল সম্পদের মালিক হওয়া নয়। তার জীবনের মূল দর্শন একজন প্রকৃত মানুষ হওয়া। তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরেছেন এমন উদাহরণ খুঁজে পাওয়া দুষ্কর।
আজ তিনি শুধু একজন শিল্পপতি নন, তিনি মানিকগঞ্জবাসীর নয়নমণি, মানবতার এক উজ্জ্বল মুখ। পদ্মা পাড়ের এই মানুষটি প্রমাণ করে চলেছেন সফলতা তখনই পূর্ণতা পায়, যখন তা মানুষের কল্যাণে উৎসর্গ করা যায়।
এমজে